কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে এক যুবক নিহত

  • প্রকাশের তারিখ : 13-মে-2025 ইং
বজ্রপাতে নিহত শরিফ হোসেন ছবির ক্যাপশন: বজ্রপাতে নিহত শরিফ হোসেন

কুমিল্লার আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে শরিফ হোসেন (২৬) নামে যুবক। মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টা ৪০ মিনিটের সময় সদর দক্ষিণ উপজেলার অলিরবাজার জোর পুসকুরুণী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শরিফ হোসেন (২৬) জোর পুসকুরুণী এলাকার কামাল হোসেনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, সকালে ঝড়ো বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে পুকুর পাড়ে আম কুড়াতে যায় শরিফ হোসেন। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় তিনি।

সদর দক্ষিণ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা তথ্য সংগ্রহ করছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ