কুমিল্লা | বঙ্গাব্দ

আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

  • প্রকাশের তারিখ : 22-এপ্রিল-2025 ইং
ছবির ক্যাপশন:

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা দৈনিক আমার দেশের সম্পাদক প্রকাশক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান ও অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে কুমিল্লা কর্মরত তখন সাংবাদিক এবং পাঠক মেলা সদস্যরা। 

২২ এপ্রিল মঙ্গলবার সকাল দশটায় কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে অনুষ্ঠিত হয় । 
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশের ইসলামী মুল্যবোধের অন্যতম ধারক, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নামে যেই মিথ্যা ও হয়রানিমুলক মামলা হয়েছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এটি শুধু একটি মিথ্যা মামলা নয়, একটি গভীর ষড়যন্ত্রের নকশা। মাহমুদুর রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে মার্চ ফর গাজা সংগঠিত হয়েছে তাতে ভারতের দালালেরা জ্বলে পুড়ে যাচ্ছে। তাই তারা মাহমুদুর রহমানকে দমাতে চাচ্ছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি এসব মামলায় মাহমুদুর রহমান বিচলিত নন।

গত ১৬ বছর ধরে এই মেঘনা গ্রুপ সরকারের বিভিন্ন অনৈতিক সুবিধা নিয়েছে। পণ্য মজুত করে, দেশে কৃত্রিম সংকট তৈরী করে সরকার থেকে ভর্তুকি নিয়ে আমাদের দেশ থেকে টাকা লুটপাট করেছে। বর্তমান বাজারমুল্যের মত কম দামে কোন কিছু আমরা পাই নাই। আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত  ৫ বছর ধরে মেঘনা গ্রুপের মালিকানাধীন "একাত্তর টিভি"কে বর্জন করেছিল। তারা শুধু ফ্যাসিস্টদের দালালি করে নাই। তারা ভারতের দালালি করেছিল, হাসিনার দালালি করেছিল। আমরা বিস্ময়ে তাকিয়ে রই, ৫ই আগস্টের পর একাত্তর টিভি কিভাবে টিকে থাকে। কিভাবে তারা ফ্যসিস্টদের দালালি করে। আমি সরকারকে অনুরোধ জানাবো, অনতিবিলম্বে এই মেঘনা গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এবং একাত্তর টিভিকে দ্রুত বন্ধ করতে হবে।

দৈনিক আমার দেশ কুমিল্লা প্রতিনিধি এম হাসান এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, গোমতী সংবাদের সম্পাদক মোঃ মোবারক হোসেন, আমার দেশ পাঠকমেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান মনির, কুমিল্লা এখন টিভির ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, কুমিল্লা টাউন হল কমিটির সদস্য সচিব সাজ্জাদুল কবির, কুমিল্লা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সময় টিভি কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, কুমিল্লা উত্তর জেলা মহিলা সভাপতি সুফিয়া বেগম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, এবি পার্টির কুমিল্লা মহানগরীর আহ্বায়ক গোলাম সামদানী, কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েত, আমার দেশ কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি শাহ আলম সফি, এখন টিভির কুমিল্লা প্রতিনিধি মাসুদ, কালের কণ্ঠ দক্ষিণ প্রতিনিধি জাহিদ পাটোয়ারী, কালের কণ্ঠ উত্তর প্রতিনিধি শাহীন আলম, মাই টিভি কুমিল্লা প্রতিনিধি জসীম উদ্দিন, বিজনেস বাংলাদেশের প্রতিনিধি আয়েশা আক্তার, বুড়িচং প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জহিরুল হক বাবু, বাংলাদেশ কন্ঠ কুমিল্লা প্রতিনিধি ইয়াছিন, দৈনিক আমার দেশ দাউদকান্দি প্রতিনিধি এন এইচ মোহন, দেবিদ্বার প্রতিনিধি আবু বকর সিদ্দিক, চৌদ্দগ্রাম প্রতিনিধি এমদাদ উল্লাহ, মনোহরগঞ্জ প্রতিনিধি গোফরান ভূঁইয়া, লালমাই প্রতিনিধি কাজী ইয়াকুব, চান্দিনা প্রতিনিধি শাহজালাল সাজু প্রমুখ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ