কুমিল্লা নগরীতে কাভার্ড ভ্যান চাপায় ইমন সরকার (২২) নামে এক যুবক নিহত। নিহতের বড় ভাই সুমন সরকার আহত হয়েছেন ।
আজ মঙ্গলবার সাড়ে ১১ টার দিকে কুমিল্লা নগরীর টমছমব্রিজ রামমালা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত ইমন সরকার (২২) এর বাড়ি ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলায়। সে কুমিল্লা কোটবাড়িতে তার বড় ভাইয়ের ভাড়া বাসায় থাকতেন। দূর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন নিহত ইমনের বড় ভাই সুমন সরকার।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইমন সরকার তার ভাই সুমন সরকারসহ রামমালা হলি ফ্যামিলি হাসপাতাল থেকে বের টমছমব্রিজের দিকে যাচ্ছিলো। রামমালা পানির টাংকি মোড়ে রাস্তার পাশে অটো রিকশার সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে ইমন। এ সময় পিছন দিক থেকে আসা কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সে। এ ঘটনায় নিহতের ভাই সুমন সরকার আহত অবস্থায় হলি ফ্যামিলিতে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী ওহাব মিয়া বলেন, দোকানদারদের ডাক দিয়েও আমরা তাদেরকে রাস্তার উপর থেকে সরাতে পারিনা।আজকের এই দূর্ঘটনার জন্য এখানকার অবৈধ দোকানদাররা দায়ী
নিহতের খালাতো ভাই ফাহাদ সরকার জানান, ইমন এইসএসসি পাস করে আর লেখাপড়া করেনি। তার বড় ভাইয়ের সাথে সে গতকাল থেকে রায়োচ সার্জিক্যালের বিক্রয় কর্মকর্তা হিসেবে গতকাল চাকরিতে জয়েন করে। আজকে সে কাজের উদ্দেশ্য বের হয়ে এই দূর্ঘটনার শিকার হয়।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রেখেছে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার পর স্থানীয়রা কাভার্ড ভ্যানটিকে আটক করে। চালক ও হেলপার পালিয়ে যায়।
কান্দিরপাড় পুলিশ ফাড়ির ইনচার্জ মুঃ রকিবুল ইসলাম, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিজস্ব প্রতিবেদক