কুমিল্লা | বঙ্গাব্দ
শেষ হলো কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা
শেষ হলো কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা
0:00
0:00

শেষ হলো কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে বাহির হচ্ছে শিক্ষার্থীরা ছবির ক্যাপশন: ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে বাহির হচ্ছে শিক্ষার্থীরা

শেষ হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলে এ পরীক্ষা।

টানা বৃষ্টি বর্ষণের কারণে পরীক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হলেও, শেষ পর্যন্ত বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দেরিতে এলেও কাউকে পরীক্ষার বাইরে রাখা হয়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তৎপরতায় পরীক্ষার্থীদের সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। ক্যাম্পাসজুড়ে ছাত্রদল, ছাত্রশিবির, ইনকিলাব মঞ্চ, বিএনসিসি, রোভার স্কাউটসহ একাধিক সংগঠন পরীক্ষার্থীদের দিক নির্দেশনায় সহায়তা করে।

পরীক্ষা শেষে অনেক শিক্ষার্থী প্রশ্নপত্রকে তুলনামূলক সহজ বলে মন্তব্য করেন। তবে কেউ কেউ সময় স্বল্পতায় কিছু প্রশ্ন শেষ করতে না পারার কথা জানান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ ইউনিটে মোট ২৪০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ৯,৯৫২ জন শিক্ষার্থী, যা প্রতিটি আসনের জন্য প্রায় ৪১ জন পরীক্ষার্থীর প্রতিযোগিতা।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা জানিয়েছে, পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়ের মধ্যেই প্রকাশের চেষ্টা থাকবে।

উল্লেখ্য, বিকেলে এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩০টি কেন্দ্রে ৩২ হাজার ৬৫৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ