কুমিল্লা | বঙ্গাব্দ
ভর্তি পরীক্ষার্থীদের জন্য কুবি ছাত্রদলের 'মরহুম আরাফাত রহমান কোকো ফ্রী বাইক সার্ভিস'
ভর্তি পরীক্ষার্থীদের জন্য কুবি ছাত্রদলের 'মরহুম আরাফাত রহমান...
0:00
0:00

ভর্তি পরীক্ষার্থীদের জন্য কুবি ছাত্রদলের 'মরহুম আরাফাত রহমান কোকো ফ্রী বাইক সার্ভিস'

ছবির ক্যাপশন:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ভর্তি পরীক্ষার্থীদের সেবা প্রদানের জন্য "মরহুম আরাফাত রহমান কোকো বাইক সার্ভিস" প্রদান করবে কুবি শাখা ছাত্রদল।

১৯ এপ্রিল (শনিবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ও ‘সি’ দুইটি ইউনিটের স্নাতক ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌছে দিতে এ সার্ভিসটি চলবে। 

এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবুল বাশার বলেন‚ ‘আমরা জানি প্রতিবছর দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থী এবং অভিবাবকদের ভোগান্তি পোহাতে হয়। এজন্য আমরা‚ ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল’ শিক্ষার্থী ও অবিভাবকদের ভোগান্তি লাঘব করতে ‘মরহুম আরাফাত রহমান কোকো বাইক সার্ভিসের’ উদ্যোগ গ্রহণ করেছি। যাতে করে গভীর রাতে আসা শিক্ষার্থী ও অবিভাবকরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে এবং ভর্তি পরীক্ষার দিন কেউ ভুল কেন্দ্রে পৌঁছালে তাকে দ্রুত সঠিক কেন্দ্র পৌঁছাতে পারে। এ লক্ষ্যে মরহুম আরাফাত রহমান কোকো ফ্রি বাইক সার্ভিস কাজ করবে।’

উল্লেখ্য, শনিবার (১৯ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের এ ইউনিট এবং সি ইউনিটের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ