কুমিল্লা | বঙ্গাব্দ
প্রতিষ্ঠাবার্ষিকীতে রঙিন বাইউস্ট ক্যাম্পাস
প্রতিষ্ঠাবার্ষিকীতে রঙিন বাইউস্ট ক্যাম্পাস
0:00
0:00

প্রতিষ্ঠাবার্ষিকীতে রঙিন বাইউস্ট ক্যাম্পাস

ছবির ক্যাপশন:

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির (বাইউস্ট) স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলা নববর্ষ অনুষ্ঠান উদ্যাপিত হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার (১৫ এপ্রিল) কুমিল্লার আদর্শ সদর উপজেলার সৈয়দপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাইউস্ট কালচারাল ক্লাবের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন। এসময় উপস্থিত ছিলেন বাইউস্টের রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অব.), বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকম-লী, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাইউস্ট কালচারাল ক্লাবের উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সালমা পারভিন সুমা। শিক্ষার্থী সুমাইয়া আক্তার বীথি,সাদিয়া প্রমি,রাত্রি দে ও তাফসির আহমেদ মাহি বলেন, আমাদের ক্যাম্পাসে দুইটা উৎসব একসাথে উদ্যাপিত হচ্ছে। এখানে নবীন প্রবীণের মেলা বসেছে। মেলায় ঘুরছি ছবি তুলছি,ভালো সময় কাটছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ