কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডু'বে প্রাণ গেল শিশুর
ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডু'বে প্রাণ গেল শিশুর
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডু'বে প্রাণ গেল শিশুর

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ( ৫ সেপ্টেম্বর ) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ডগ্রাপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। 

নিহত শিশু আব্দুল্লাহ ওই গ্রামের আলম মেম্বার বাড়ির রেজাউল করিমের ছেলে। 

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শিশু আব্দুল্লাহ ঘরেই ছিল। একসময় পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে শিশুটির মা তাকে ঘরে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশু আব্দুল্লাহকে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখেন শিশুটির মা। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, পানিতে পড়ে যাওয়া শিশুটিকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে আমরা তাকে মৃত অবস্থায় পাই। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ