কুমিল্লা | বঙ্গাব্দ
ইউপি নির্বাচনে সদস্য পদে আলোচনায় ব্যবসায়ী মো. শাখাওয়াত হোসেন
ইউপি নির্বাচনে সদস্য পদে আলোচনায় ব্যবসায়ী মো. শাখাওয়াত হোসেন
0:00
0:00

ইউপি নির্বাচনে সদস্য পদে আলোচনায় ব্যবসায়ী মো. শাখাওয়াত হোসেন

ছবির ক্যাপশন:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৮ নং ঘারমোড়া ইউনিয়নের মনিপুর ২ নং ওয়ার্ড থেকে সদস্য (মেম্বার) পদে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন  মোঃ শাখাওয়াত হোসেন (মুন)। এ উপলক্ষে তিনি ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন কামনা করেছেন।

মোঃ শাখাওয়াত হোসেন (মুন) বলেন, "আমার ব্যক্তিগত কোনো স্বার্থ বা চাহিদা নেই। আমি জনগণের সেবা করতে চাই। ২ নং ওয়ার্ডের প্রতিটি মানুষের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করা, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।"

তিনি আরও বলেন, "জনপ্রতিনিধি হওয়া আমার কাছে কোনো ক্ষমতার বিষয় নয়, এটি মানুষের সেবা করার একটি দায়িত্ব। নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে কাজ করব। জনগণের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করব।"

তিনি জানান, তিনি ২০১৪ সালে মানবিক বিভাগ থেকে এইচএসসি পাস করেছেন এবং সততা, জবাবদিহিতা ও জনসেবার আদর্শকে ধারণ করে একটি আধুনিক, সুন্দর ও উন্নত ওয়ার্ড গড়ে তুলতে কাজ করতে চান।

সবশেষে মোঃ শাখাওয়াত হোসেন (মুন) ৮ নং ঘারমোড়া ইউনিয়নের মনিপুর ২ নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, "আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের মূল্যবান সমর্থন পেলে ইনশাআল্লাহ একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে ওয়ার্ডবাসীর কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।"

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ