কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৪ জন গ্রেফতার
ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৪ জন গ্রেফতার
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৪ জন গ্রেফতার

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে নিয়মিত মামলার এক পলাতক আসামি ও মোবাইল কোর্টের মাধ্যমে মাদক সেবনের অপরাধে দণ্ডপ্রাপ্ত তিনজনসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) ডি.এম.এ মজিদ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার পলাতক আসামি মোঃ সবুজ মিয়া (২৮)-কে গ্রেফতার করেন। তিনি উপজেলার ৬নং ব্রাহ্মণপাড়া ইউনিয়নের নাইঘর (আটকিল্লা পাড়া) গ্রামের মোঃ রহমত আলীর ছেলে।

এর আগে শুক্রবার (২৪ জুলাই) ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) মোঃ শামীম হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে তিনজনকে মাদক সেবনের অপরাধে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—সাহেবাবাদ গ্রামের মোঃ মামুন মিয়া চৌধুরী (২৯), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নানচিরি গ্রামের মোঃ আকবর আলী (৩২) এবং সাহেবাবাদ গ্রামের মোঃ মুজিব মিয়া (৪৫)। তাদের মধ্যে মামুন মিয়া চৌধুরী ও আকবর আলীকে ১৫ দিন করে এবং মুজিব মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পুলিশ জানায়, পৃথক অভিযানে গ্রেফতার ও দণ্ডপ্রাপ্ত চারজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ