প্রতিবাদ ও আইনগত বিজ্ঞপ্তি
দণ্ডবিধি আইনে আমলযোগ্য অপরাধ। উক্ত দায়ের করা জি.আর. মামলাসহ দ্রুত বিচার আইনের মামলায় এজাহারনামীয় আসামিসহ অপরাধের সহযোগী অজ্ঞাতনামা আসামিগণ (নারী ও পুরুষ) সকলকে সংশ্লিষ্ট মামলায় এবং সরকার পরিচালিত মামলায় বিরোধিতা যদি কোনো ব্যক্তি বিশেষ অথবা কোনো সোর্স, বেআইনি কোনো সংস্থা মামলার গতিবিধি পরিবর্তন করতে বিভিন্ন তথ্য বিভ্রান্তি, সামাজিক পরিসরে রাজনৈতিক তথ্য বিভ্রান্তি ও ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য বা মন্তব্য করে, কাউন্টার মিথ্যা মামলার অপপ্রচারসহ সরাসরি কর্মস্থল ও বাসস্থানের আশপাশে সক্রিয়ভাবে অবস্থান করে, ইতোপূর্বে বহু অপরাধ সংগঠিত করেছিল এবং মামলা সকল জি.আর. মামলা প্রত্যাহার ও তাদেরকে চাঁদা না দিলে সামনের দিকে আরও সুনিশ্চিত করবে বলিয়া চেনা-জানা, অপরিচিত ব্যক্তি বিশেষদের মাধ্যমে বার্তা এবং সরাসরি অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী ও প্রশাসনের মিথ্যা পরিচয়ধারী কিছু ব্যক্তি বিশেষকে উপস্থিত করিয়া এবং অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি প্রদান করে।
এমতাবস্থায়, উক্ত মামলার সন্ত্রাসীসহ একাধিক রাষ্ট্রবাদী মামলার পলাতক ও জামিনপ্রাপ্ত আসামিগণসহ আসামিদের সহযোগিতাকারী অপশক্তি নারী ও পুরুষ আসামিগণ, যারা আর্থিক বেআইনি চুক্তিতে তথাকথিত বেআইনি “স্যার গ্রুপের” ধারাবাহিক অপরাধসহ প্রতিনিয়ত সামাজিক পরিসরে মিথ্যা, হয়রানিমূলক, ক্ষতিকর, সম্মানহানিমূলক তথ্য বিভ্রান্তিসহ ধর্মীয় “শুভ্র” নামের উস্কানিমূলক বক্তব্য দিয়ে নৈরাজ্য ও ত্রাসের রাজত্ব করতে চক্রান্ত করছে, তারাও অনাবশ্যক আসামিদের সহযোগিতাকারী আসামি বলে পুলিশ প্রশাসন। এছাড়াও তারা প্রকাশ্য ও অপ্রকাশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিবন্ধিত ও অনিবন্ধিত ফেইক আইডিসহ অফলাইনে অগ্রিমভাবে মামলা প্রত্যাহার করতে ও পুনরায় চাঁদা দাবির জন্য তথা বিভ্রান্তি এবং বিভিন্ন মানুষ দ্বারা গুজব ছড়ানো, গুপ্তচরগিরিসহ ভয়ঙ্কর ব্ল্যাকমেইলিং করে আমার মক্কেল, মামলার বাদী মওদুদ আবদুল্লাহসহ তার পরিবারকে হত্যা-চেষ্টা করা বা পরিকল্পনা করা, বা আগামীতে বাস্তবায়ন করবে এবং আদালতের আদেশমূলে উক্ত সরকার পরিচালিত মামলার অপরাধের ইন্ধনদাতা ও উস্কানিদাতা হিসেবে বিবেচিত হবে।
ইতিমধ্যে বাদী, পেশাজীবী ও জাতীয় অনলাইন পত্রিকার সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রর সঙ্গে ঘটে যাওয়া অপরাধ ও আসামি চক্রসহ তাদের ইন্ধনদাতা তথাকথিত “স্যার গ্রুপের” বিরুদ্ধে সাংবাদিক মহল, মওদুদ আবদুল্লাহ শুভ্রের দায়ের করা আমলযোগ্য মামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে একাধিক প্রকাশিত জাতীয় ও দৈনিক পত্রিকা, একাধিক নিউজ পোর্টাল, অনলাইন নিউজ পেপারসহ স্যাটেলাইট ভিডিও নিউজ চ্যানেলে আসামিদের অপরাধ ও ধারাবাহিক অপরাধসংক্রান্ত নিউজ বহুবার প্রকাশিত হয়। যাহা পুলিশ প্রশাসনের সব মহল, ডিবি, পুলিশ, কুমিল্লা সেনাবাহিনী, কুমিল্লা র্যাব-১১, কুমিল্লা জেলা প্রশাসন, কুমিল্লা ডিজিএফআই, কুমিল্লা এনএসআই এবং বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ সকল পেশাজীবী, রাজনৈতিক মহল, মানবাধিকার কর্মী ও সংস্থাসহ সাধারণ মানুষ ইতিমধ্যে অবগত হন। ১ম আইনগত গণবিজ্ঞপ্তিতে প্রকাশিত অপরাধমূলক কর্মকাণ্ড করিলে তাহারও বর্ণিত মামলার সহযোগী আসামি হিসেবে চিহ্নিত হইবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুসারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হইবে। ইহা জনস্বার্থে সতর্কবার্তা সর্বস্বীকৃতভাবে প্রচারিতকরণের নিমিত্তে প্রকাশ করা হইল।
বিঃ দ্রঃ অত্র জরুরি প্রতিবাদ ও আইনগত গণবিজ্ঞপ্তির একটি অনুলিপি আমার সেরেস্তায় ভবিষ্যৎ প্রয়োজনার্থে সংরক্ষিত রহিল। এছাড়াও কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ, পুলিশ সুপার, জেলা প্রশাসক, র্যাব-১১সহ অন্যান্য গোয়েন্দা সংস্থায় উক্ত লিগ্যাল নোটিশের অনুলিপি অবহিতকরণসহ বিজ্ঞ আদালতে চলমান মামলাসমূহের নথির সঙ্গে সংযুক্ত করা হইল।
ইতি,
তাং- ১৮/০৭/২০২৬ ইং।
ধন্যবাদান্তে-
মোঃ সেলিম মিয়াহ
এডভোকেট
জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা
প্রতিনিধি