গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি এই স্লোগানে সিটিজেন ডেভেলপমেন্ট সোসাইটি সি.ডি.এস এর আয়োজনে কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার চৌগুরি গ্রামে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সাবেক সদস্য নাঙ্গলকোট পৌরসভা সম্ভাব্য মে়য়র পদপ্রার্থী মিজানুর রহমান মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাঙ্গলকোট পৌরসভা যুবদল সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ কামাল।
এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক আহ্বায়ক আব্দুল বাতেন মেম্বার, নাঙ্গলকোট পৌরসভা যুবদল সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান টিপু, যুগ্ম আহ্বায়ক বেলেল মজুমদার, নূরুল ইসলাম সোহাগ, কাউছার আলম লিটন, নূর আহম্মদ, যুবদল নেতা এডভোকেট ফয়জুল কবির সেলিম, চট্টগ্রাম কলেজ ছাত্রদল সদস্য সচিব ওমর ফারুক, যুবদল নেতা হাবিবুর রহমান, নাঙ্গলকোট উপজেলা শ্রমিকদল সাধারন সম্পাদক নূরে আলম, পৌরসভা শ্রমিকদল নেতা কামাল হোসেন, পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল্লাহ আল মামুন, পৌরসভা যুবদল নেতা মোঃ সুজন, হারুনর রশীদ, আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদল নেতা কামরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠান শেষে চৌগুরি গ্রামের যুবকদেরকে মেয়রপ্রার্থী মিজানুর রহমান মজুমদারের পক্ষ থেকে ফুটবল উপহার প্রদান করা হয়।
নাঙ্গলকোট প্রতিনিধি