কুমিল্লা | বঙ্গাব্দ

নাঙ্গলকোটে সি.ডি.এস এর পক্ষ থেকে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ

  • প্রকাশের তারিখ : 26-জুন-2026 ইং
ছবির ক্যাপশন:

সুশিক্ষা, সুশাসন, সুস্বাস্থ্য, সুনাগরিক ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নাঙ্গলকোটে পথচলা শুরু করেছে সিটিজেন ডেভেলপমেন্ট সোসাইটি সি.ডি.এস। সি.ডি.এস এর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার নির্দেশনায় সংগঠনটির পক্ষ থেকে শুক্রবার দুপুরে নাঙ্গলকোট পৌরসভার  ৭নং ওয়ার্ডের জোড় পুকুরিয়া গ্রামে মসজিদ আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচি ও উপস্থিত মুসল্লীদের মাঝে ফলজ ও হরেক রকম চারাগাছ বিতরণ করা হয়। ‎বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার।

এছাড়াও উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানী, পৌরসভা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক কাউছার আলম লিটন, নুর আহম্মদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা মহিন উদ্দিন রিপন, আলী আকবর, আব্দুল্লাহ আল মামুন, পৌরসভা যুবদল নেতা মোহাম্মদ সুজন, পৌরসভা যুবদল সাবেক সদস্য আবুল কাশেম, নাঙ্গলকোট উপজেলা শ্রমিকদল সাধারন সম্পাদক নূরে আলম, পৌরসভা ছাত্রদল নেতা নওশেদুল ইসলাম সম্রাট প্রমুখ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ