কুমিল্লা | বঙ্গাব্দ

ক্ষ'তিগ্র'স্ত পরিবারের পাশে এমপি সেলিম ভূঁইয়া

  • প্রকাশের তারিখ : 20-জুন-2026 ইং
ছবির ক্যাপশন:

হোমনা উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর চন্দ্রমণি বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুলালপুর, আসাদপুর ও ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের হাতে নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী তুলে দেন।

দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (বিপি মুকুল), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুল ইসলাম মোল্লা, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় আসাদপুর, দুলালপুর ও ঘাগুটিয়া ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণে অংশ নেন।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার এই উদ্যোগ স্থানীয়দের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ