মহান স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, বীর উত্তম ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১৩ নম্বর মানিকপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সদস্য এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আনোয়ার চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আইয়ুম, সাংগঠনিক সম্পাদক শুকরি সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সদস্য অ্যাডভোকেট গোলাম কেবরিয়া, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফাইজুর মেম্বার, সাবেক সদস্য সচিব হাজী গিয়াস উদ্দিন সরকার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ওয়াসিউদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুস্তম আলী, উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদ মেম্বার ইউপি বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোকন,সাংগঠনিক সম্পাদক গেলানি,ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল রানা, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মজিব, নজরুল মুক্তার, শফিকুল ইসলাম, মহিউদ্দিন, জাকারিয়া, শুকুর আলী, দাড়া মিয়া, বাদল,আইনুদ্দিন, খলিল, সাগর, সেজন প্রমুখ সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা।
এছাড়া অনুষ্ঠানে মানিকপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষক দল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
দোয়া ও মিলাদ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং বিএনপির নেতাকর্মীদের কল্যাণ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মোঃ জয়নাল আবেদিন, বাঞ্ছারামপুর প্রতিনিধি