কুমিল্লা | বঙ্গাব্দ

নাঙ্গলকোটে ইমাম-খতিবদের সঙ্গে এমপির মতবিনিময় সভা

  • প্রকাশের তারিখ : 23-মে-2026 ইং
ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার আয়োজনে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভা শনিবার দুপুরে নাঙ্গলকোট উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। 
‎নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। 
‎অনুষ্ঠান শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান জাতীয় ইমাম সমিতি নাঙ্গলকোট উপজেলা নেতৃবৃন্দ। 
‎জাতীয় ইমাম সমিতি নাঙ্গলকোট উপজেলা সাধারণ সম্পাদক মাধবপুর সালেহীয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আবু বকরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিন মজুমদার। 
‎এসময় উপস্থিত ছিলেন তিলিফ দরবারের পীর মাওলানা রুহুল আমিন, নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার, নাঙ্গলকোট উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাইয়ুম, ইমাম সমিতি রায়কোট উত্তর ইউনিয়ন সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশন নাঙ্গলকোট উপজেলা ফিল্ড সুপারভাইজার ওবায়দুল হক তারেক। 
‎মতবিনিময় সভায় ইমাম ও খতিবদের উপহার প্রদান করা হয়।

সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও উপস্থিত সবার মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ