কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৪ জন পরোয়ানাভুক্ত আসামি, ১ জন নিয়মিত মামলার আসামি এবং ১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) সৈকত মজুমদার ওয়ারেন্ট তামিল অভিযানে উপজেলার রামচন্দ্রপুর উত্তরপাড়া মালেক মিয়ার বাড়ির জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. এরশাদ আলী (২৯)কে গ্রেপ্তার করেন।
এদিকে এএসআই (নিঃ) আল-নুর আহসান পৃথক অভিযানে রামচন্দ্রপুর এলাকার জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. মাহাবুল আলম (৩২) এবং নাগাইশ গাঙ্গের পাড় জেলে বাড়ির মোসলেম উদ্দিন (২৮)কে গ্রেপ্তার করেন।
অপরদিকে এএসআই (নিঃ) মো. মুছা অভিযান চালিয়ে মাধবপুর এলাকার সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেন।
এছাড়া ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) আল-আমিন অভিযান পরিচালনা করে বি-পাড়া থানার মামলা নং-১৬(৫)২৬ এর সিঁধেল চুরি মামলার আসামি সাহেবাবাদ রেনু সর্দারের বাড়ি মো. রিমন (২২)কে গ্রেপ্তার করেন।
একই দিনে মোবাইল কোর্ট পরিচালনা করে বড়ধুশিয়া, চান্দলা এলাকার সাদেক (৪৮)কে মাদক সেবনের অপরাধে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মোঃ হাবিবুর রহমান সোহেল