কুমিল্লায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উদ্যোগে প্রবাসী কর্মীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতি ১৫৯ জন মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) প্রবাসী কল্যাণ সেন্টার, কুমিল্লায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো মাইন উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসী কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের সন্তানদের শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে যাচ্ছে। এরই অংশ হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রবাসী কর্মীদের সন্তানদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কর্মকর্তারা জানান, প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি