কুমিল্লা | বঙ্গাব্দ

নাঙ্গলকোট প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির মতবিনিময় ‎

  • প্রকাশের তারিখ : 9-মে-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার নাঙ্গলকোট প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির মতবিনিময় সভা শুক্রবার রাতে উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক মালিক সমিতি সহ সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি অর্থ পরিচালক খন্দকার শফিকুল হাসান রতন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জয়নাল আবেদীন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কলিমুল্লাহ, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি সহসভাপতি আবু সায়েম আজাদ, উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবু ইউনুস হাসান মানিক, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আসাদুজ্জামান খান, নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাক্তার জহিরুল ইসলাম। 

 নাঙ্গলকোট প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক মালিক সমিতি সাধারণ সম্পাদক কামরুল হোসাইন স্বপনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক মালিক সমিতি সহ সভাপতি সেলিম ভূঁইয়া, সহ সাধারণ সম্পাদক ডাক্তার মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক রায়হান মজুমদার, কোষাধ্যক্ষ ওয়ালী উল্লাহ সোহাগ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার শাহিন আলম, আইন বিষয়ক সম্পাদক ত্বোহা হাছান ভূঁইয়া স্বাধীন, নির্বাহী সদস্য চাঁদ মিয়া মনির, নূর আহমেদ, সদস্য কাউসার আলম, মহি উদ্দিন, আবুল হাসনাত, আব্দুল হান্নান, কাজী জসিম উদ্দিন প্রমুখ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ