কুমিল্লার হোমনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ উজ্জ্বল সিকদার (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ মে) বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার আসাদপুর ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত উজ্জ্বল সিকদার উপজেলার মুন্সিকান্দি উত্তর পাড়ার মৃত নোয়াজ আলীর ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানার এসআই (নিঃ) মোহাম্মদ মোসলেহ উদ্দিনের নেতৃত্বে, এএসআই (নিঃ) সুজন কুমার দে’সহ একটি দল মুন্সিকান্দি এলাকার কনু মিয়া মার্কেটের একটি দোকানে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন হিসেবে উজ্জ্বল সিকদারকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
হোমনা থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, মাদক নির্মূলে প্রশাসনের কঠোর অবস্থান সমাজে ইতিবাচক প্রভাব
মোঃ জয়নাল সরকার,হোমনা