কুমিল্লা | বঙ্গাব্দ

আহলে সুন্নাত ওয়াল জামাত কুমিল্লা জেলা কমিটি ঘোষণা

  • প্রকাশের তারিখ : 6-মে-2026 ইং
ছবির ক্যাপশন:

আহলে সুন্নাত ওয়াল জামাত-এর কুমিল্লা জেলা কমিটি গঠন করা হয়েছে। গত ৪ মে ২০২৬ তারিখে কুমিল্লা নগরীর দারোগাবাড়ী মাজার মসজিদ সংলগ্ন মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন মাওলানা ইয়াসিন নূরী।

৩৩ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সভাপতি করা হয়েছে আলহাজ্ব মাওলানা ইয়াসিন নূরী আল গাজীপুরীকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে অ্যাডভোকেট আলী আজাদকে।

কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার কাজী রফিকুল ইসলাম হাজী, অ্যাডভোকেট মোঃ আক্তার হোসাইন, মাওলানা মোহাম্মদ হানিফ, গাজী মোঃ ফারুক হোসাইন রেজভী, মোঃ মুজাহিদ চৌধুরী, মাওলানা আনোয়ার হোসাইন আল কাদরী ও সাংবাদিক রফিকুল ইসলাম।

সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে এম এম আব্দুল্লাহ ও মোহাম্মদ মিজানুর রহমানকে। সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ (সাংবাদিক) এবং সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ জায়েদ।

অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব মনির হোসেন এবং সহ-অর্থ সম্পাদক সৈয়দ মোঃ নাছিম রেজভী। প্রচার সম্পাদক সাংবাদিক ওমর ফারুকী তাপস এবং সহ-প্রচার সম্পাদক মাওলানা আবু বকর।

তথ্য ও সংস্কৃতি সম্পাদক আশিকুর রহমান ফয়সল এবং সহ-তথ্য ও সংস্কৃতি সম্পাদক ওমর শরীফ বিধান। সমাজকল্যাণ সম্পাদক করা হয়েছে মোহাম্মদ বাবরকে।

এছাড়া আইন বিষয়ক সম্পাদক হিসেবে হাজী মাহমুদ হাউজিং, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা প্রফেসর শাখাওয়াত এবং অফিস ও নথি বিষয়ক সম্পাদক হিসেবে এম এম ফখরুদ্দিন মামুন দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্যরা হলেন, আলী হায়দার, আব্দুল মাহমুদ রুবেল, লিয়াকত হোসেন, আনোয়ার হোসেন, মাওলানা শাখাওয়াত হোসেন, আলহাজ্ব আলাউদ্দিন, আবু আশরাফ হাবীবুন্নবী তাশরীফ, আব্দুল মুমিন, আহসান হাবীব ও বাহরুম হোসেন বাহার।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ