কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লা সীমান্তে ৬০ লক্ষ টাকার ভা'র'তীয় শাড়ি জ'ব্দ

  • প্রকাশের তারিখ : 5-মে-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি) মঙ্গলবার (০৫ মে) ভোররাতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১০ বিজিবির অধীনস্থ আনন্দপুর বিওপির একটি টহল দল অভিযান শুরু করে। ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে সীমান্তের ১০০ গজ অভ্যন্তরে নানকড়া নামক স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ লাখ ৩৫ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানান, সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ