কুমিল্লা | বঙ্গাব্দ

"এমপি যখন ক্লাসের মনোযোগী ছাত্র"

  • প্রকাশের তারিখ : 20-এপ্রিল-2026 ইং
ছবির ক্যাপশন:

শিক্ষিকা সপ্তম শ্রেণীর বাংলা ক্লাস নিচ্ছেন। হঠাৎ ক্লাসে হাজির হন এমপি। তিনি বসে যান ছাত্রদের সাথে, শিক্ষিকাকে বলেন ক্লাস চলমান রাখতে। তিনি মনোযোগী ছাত্রের ন্যায় প্রায় আধা ঘন্টা ক্লাস শুনেন। এক ছাত্রীর কাছে কবি নজরুলের 'কুলি মজুর' কবিতাটি আবৃত্তি শুনেন। 

সোমবার (২০ এপ্রিল) সকালে কুমিল্লা সদর উপজেলার দিদার মডেল হাইস্কুলে ৭ম শ্রেণীর বাংলা ক্লাসরুমে এভাবেই ছাত্রদের সাথে ক্লাসে বসেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী।  

দেশব্যাপী হাম- রুবেলার টিকাদান কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন শেষে তিনি স্কুলের ক্লাসরুম পরিদর্শনে যান। এসময় ৭ ম শ্রেণীর বাংলা ক্লাস নিচ্ছিলেন জনৈক শিক্ষিকা।  তিনি অনুমতি নিয়ে ক্লাসে প্রবেশ করে ছাত্রদের সাথে ব্যাঞ্চে বসেন এবং শিক্ষিকাকে ক্লাস চলমান রাখতে বলেন। এসময় আর কাউকে ক্লাসে প্রবেশ করতে নিষেধ করেন। 

ক্লাসের এক পর্যায়ে এক ছাত্রীর কাছে কবি নজরুল ইসলামের 'কুলি মজুর' কবিতাটির আবৃত্তি শুনেন। 

শেষদিকে এমপি দাড়িয়ে শিক্ষার্থীদের উদ্যেশ্যে  বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ