এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে ব্রাহ্মণপাড়া ৭১ মাল্টিমিডিয়া হাই স্কুলে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র মোঃ তালহা বিন সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের ধর্মীয় শিক্ষক হাফেজ মাওলানা মোঃ সজিবুর রহমান শাকিল।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ এর সম্পাদক ও প্রকাশক, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু। এসময় উপস্থিত ছিলেন বড়ধুশিয়া আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা, ব্রাহ্মণপাড়া মডেল একাডেমীর অধ্যক্ষ মোঃ খোরশেদ আলম, টাইমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাকসুদুল আলম, সহকারী প্রধান শিক্ষক মোঃ আশিক আহাম্মদ, সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, মোঃ সুজন মাহমুদ, সহকারী শিক্ষকা মোসা: তানজিনা আক্তার, সহকারী শিক্ষকা তানিয়া সুলতানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা মাসুম বিল্লাহ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৩৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
মোঃ হাবিবুর রহমান সোহেল