অনলাইন পত্রিকার সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র তার বিরুদ্ধে ‘মিথ্যা গ্রেপ্তারি পরোয়ানা জারি, অপহরণচেষ্টা, পেশাগত কাজে বাধা এবং সাইবার অপরাধ’সহ বিভিন্ন অভিযোগ তুলে একটি নালিশী মামলা দায়ের করেছেন। মামলাটির নম্বর সি আর–৬১৫/২৬, দায়েরের তারিখ ১৬ এপ্রিল ২০২৬।
মামলার আবেদনে তিনি দাবি করেন, একটি সংঘবদ্ধ চক্র তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মানহানির চেষ্টা করছে। পাশাপাশি তার ব্যক্তিগত ও পেশাগত নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (এসডিআর নম্বর: ৩৭২০, তারিখ: ১৮ এপ্রিল ২০২৬) করা হয়েছে। একই দিন পুলিশ সুপারের কাছেও একটি লিখিত স্মারকলিপি (রিসিভড নম্বর: ২৭৮৯/M) প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে। কুমিল্লা কোতোয়ালি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
অফিস রিপোর্টার