কুমিল্লার হোমনা সরকারি কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত কলেজের ইতিহাস, অর্জন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে রচিত “বাতিঘর” শীর্ষক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। সম্প্রতি কলেজ হলরুমে আয়োজিত এক সাদামাটা কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
গ্রন্থটি সম্পাদনা করেছেন হোমনা সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ ফেরদৌস মিয়া। তিনি ব্যক্তিগত উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে দীর্ঘ কয়েক বছরের নিরলস প্রচেষ্টায় কলেজের বিভিন্ন ঐতিহাসিক তথ্য, শিক্ষাবিষয়ক কার্যক্রম, সাফল্য এবং স্মৃতিচারণমূলক উপাত্ত সংগ্রহ করে বইটি প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান ভূঁইয়া। তিনি তার বক্তব্যে বলেন, “বাতিঘর শুধু একটি বই নয়, এটি হোমনা সরকারি কলেজের ইতিহাস ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ দলিল। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের শিক্ষক এবং হোমনা থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামাল হোসেন।
এ সময় বক্তব্য রাখেন গৌরীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুর্শিদ আলম, হোমনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মিনু হক, মোঃ ফরিদ খান, শিক্ষক নাজমুল ইসলাম, মোহাম্মদ মহসিন রেজা, খাইরুল হাসান শিপন, হুমায়ুন কবির, মোঃ ইকবাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষের সহধর্মিণী ডা. খন্দকার মোশারফ হোসেন কলেজের অধ্যক্ষের বড় ছেলে মোহাম্মদ নাফিজ আহমেদ ভূঁইয়াসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন।
অনুষ্ঠানের বক্তারা বলেন, “বাতিঘর” গ্রন্থটি হোমনা সরকারি কলেজের অতীত থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও স্মৃতিচারণকে ধারণ করেছে। এর মাধ্যমে কলেজের ইতিহাস সংরক্ষিত থাকবে এবং শিক্ষার্থী ও গবেষকদের জন্য এটি একটি মূল্যবান তথ্যভান্ডার হিসেবে কাজ
মোঃ জয়নাল সরকার, হোমনা