কুমিল্লা | বঙ্গাব্দ
ঢালুয়ায় এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
ঢালুয়ায় এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচ...
0:00
0:00

ঢালুয়ায় এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

ছবির ক্যাপশন:

কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মিলাদ ও আলোচনা সভা মঙ্গলবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বেলাল হোসেন মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক ও ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রস্তাবিত সভাপতি মনিরুল ইসলাম মনির। ‎এর আগে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়। 
‎ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মাওলানা মাহবুবুল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, ঢালুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ইসহাক মজুমদার, সাধারণ সম্পাদক আজাদ হোসেন, ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি সাবেক সদস্য হারুনুর রশীদ মিয়াজী, চান্দাইস অলি মিয়া আলিম মাদ্রাসা সহকারী অধ্যাপক মাওলানা মকবুল আহমেদ ভূঁইয়া, চৌকুড়ি উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক ওবায়দুল হক। 
‎মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোমনাবাদ আদর্শ ডিগ্রী কলেজ সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক, ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক মমিন সওদাগর, সদস্য সচিব ফেয়ার আলম, যুবদল আহ্বায়ক আবু ইউসুফ, সদস্য সচিব মামুনুর রশীদ ভূঁইয়া, সাবেক ছাত্রদল সভাপতি গেয়াস উদ্দিন। 
‎অনুষ্ঠান শেষে অষ্টম শ্রেণি বৃত্তি পরীক্ষা-২০২৫ এ ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে টেলেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত আবদুল্লাহ আল মাহির ও সাধারণ গ্রেডে  বৃত্তিপ্রাপ্ত তাসপিয়া আক্তার আদিবাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
‎অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত আসন্ন বিজ্ঞান মেলায় ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের কার্যক্রম পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ