কুমিল্লা | বঙ্গাব্দ

শান্তিপূর্ণভাবে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ : 2-এপ্রিল-2026 ইং
ছবির ক্যাপশন:

বিপুল উৎসাহ উদ্দীপনায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন।

আজ বৃহস্পতিবার (২রা এপ্রিল) জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

অফিস সূত্রে জানা যায়- সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয় আর শেষ হয় বিকেল ৫টায়। এরমধ্যে দুপুরবেলা ৪৫ মিনিট মধ্যাহ্ন ভোজের বিরতি ছিলো। এ বছর নির্বাচনে ০৩টি প্যানেলে ৩৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।প্যানেলগুলো হলো বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা মনোনীত প্যানেল "মোঃ সহিদ উল্লাহ-মোঃ মাহাবুবুল হক খন্দকার" এবং বিএনপি'র একাংশ জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ কুমিল্লা প্যানেল মোঃ ইউসুফ আলী-তৌফিক আহমেদ চৌধুরী (আকাশ) এবং নিরপেক্ষ প্যানেল "ফারুক-জামান" পরিষদ। এ বছর ১২শ ৮৭জন ভোটারের মধ্যে ১২শ ৫৩জন ভোটার গোপন ব্যালট পেপারের মাধ্যমে তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেছেন। এ নির্বাচনে সকল প্যানেলের প্রার্থীরাই জয় লাভের শতভাগ আশাবাদী। 

আরও জানা যায়- বৃহস্পতিবার দিবাগত-রাত ৯টায় ভোট গণনা শুরু হলে রাতভর গণনা শেষে পরদিন শুক্রবার ফলাফল ঘোষণা করা হবে।
এদিকে, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মিজানুর রহমান বলেন, শান্তি ও সৌহার্দপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সকল প্যানেলের প্রার্থীসহ কুমিল্লা বারের আইনজীবীগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞ। তিনি আরও বলেন- সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে বিজ্ঞ আইনজীবীগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ