কুমিল্লা | বঙ্গাব্দ

কৃষিমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের তারিখ : 29-মার্চ-2026 ইং
ছবির ক্যাপশন:

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ-এর সঙ্গে World Bank-এর বাংলাদেশ ও ভুটান ডিভিশনের ডিরেক্টর Jean Pesme-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকের শুরুতে কৃষিমন্ত্রী প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় বিশ্বব্যাংকের প্রতিনিধিরা মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে শুভেচ্ছা জানান।

বৈঠকে কৃষিমন্ত্রী বলেন, দেশের কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছর পরীক্ষামূলকভাবে বিভিন্ন জেলার ১১টি ব্লকে এ কার্যক্রম শুরু হবে এবং পর্যায়ক্রমে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকদের স্বার্থ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষিখাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বিশ্বব্যাংকের প্রতিনিধিরা কৃষিখাতে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে কৃষি উপকরণ সরবরাহ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং বাজার ব্যবস্থার উন্নয়নে সহযোগিতার বিষয়ে তারা গুরুত্বারোপ করেন। তাদের এ প্রস্তাবকে স্বাগত জানান কৃষিমন্ত্রী।
বৈঠকে উভয় পক্ষ কৃষিখাতের টেকসই উন্নয়ন এবং কৃষকদের জীবনমান উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের টেকসই উন্নয়ন বিষয়ক আঞ্চলিক পরিচালক Dina Umali-Deiningerসহ অন্যান্য কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ