কুমিল্লায় ট্রেন ও বাসের ভয়াবহ সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গেইটম্যান হেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে কুমিল্লার শশীদল এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার তহুরা জান্নাত।
এদিকে, একই মামলার অপর আসামি ওয়েম্যান মেহেদী হাসান এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, কুমিল্লার পদুয়ারবাজার রেলক্রসিংয়ে ট্রেন ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১২ জন নিহত হন। এ ঘটনায় গেইটম্যান ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
নিজস্ব প্রতিবেদক