কুমিল্লা | বঙ্গাব্দ
আব্দুল মতিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের ১ম পূর্ণমিলনী অনুষ্ঠিত
আব্দুল মতিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের ১ম পূর্ণমিলন...
0:00
0:00

আব্দুল মতিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের ১ম পূর্ণমিলনী অনুষ্ঠিত

ছবির ক্যাপশন:

কুমিল্লার নাঙ্গলকোটের বটতলী আব্দুল মতিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের ১ম পূর্ণমিলনী অনুষ্ঠান সোমবার দিনব্যাপী আব্দুল মতিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মতিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ডাক্তার তারেকুর রহমান জাফর। অনুষ্ঠান শুরুতে আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
‎অনুষ্ঠানে হাঁড়ি ভাঙা খেলা, বল খেলা সহ, নানা ধরনের খেলা অনুষ্ঠিত হয়। 
‎এসএসসি ২০০১ ব্যাচের ছাত্র ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বটতলী আব্দুল মতিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সাবেক সভাপতি সমাজসেবক আতাউর রহমান খাঁন, সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল গফুর, হুমায়ুন কবির, সাবেক সহকারী শিক্ষক এ এইচ এম সাদেক হোসেন, নুরুন্নবী বিএসসি, মাস্টার এনামুল হক স্বপন, মাস্টার আনোয়ার হোসেন, হোমনাবাদ আদর্শ ডিগ্রী কলেজ ইংরেজি প্রভাষক আফজালুর রহমান, সমাজসেবক আবু জাফর কোম্পানি, প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও সমাজসেবক শাহজাহান চৌধুরী, সমাজসেবক হাজী মোহাম্মদ বেলায়েত হোসেন মজুমদার, বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক তাজুল ইসলাম মিলন, বটতলী শামসুল উলূম দাখিল মাদ্রাসা সভাপতি জসিম উদ্দিন, প্রাক্তন ছাত্র অক্সফোর্ড মডার্ণ স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রাক্তন ছাত্র সমাজসেবক মীর আহমেদ মিঠু, আবুল হোসেন, হোসাইন শরীফ। 
‎এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটতলী ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল আলম, আব্দুল হামিদ মেম্বার, জাকির হোসেন মেম্বার, প্রাক্তন ছাত্র হুমায়ুন, কামাল, আবু তাহের, প্রতিষ্ঠাতা আব্দুল মতিনের ছেলে মাওলানা মিজানুর রহমান ও হাফেজ বাছির আহমেদ প্রমুখ। 
‎অনুষ্ঠানে বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া বটতলী আব্দুল মতিন উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান সকল শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 
‎অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন বটতলী আব্দুল মতিন উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মোহাম্মদ শফিকুর রহমান।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ