কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরিষদের কমিটি গঠন
ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরিষদের...
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরিষদের কমিটি গঠন

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে৷ ব্রাহ্মণপাড়া উপজেলা সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পরিষদ ( ব্যাচ-২০২০) এর  ২০২৬-২৭ সেশনে নবগঠিত কমিটি এ  দায়িত্ব পালন করবে৷  পরিষদে  মোঃ তফাজ্জল হোসেন ভূইয়া কে সভাপতি এবং মোঃ জাকির হোসেন কে সাধারন সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে৷ এছাড়া উক্ত পরিষদে সম্মানিত উপদেষ্টা মন্ডলি নিসেবে আছেন- মোহাম্মদ নেয়ামত  উল্লাহ, মো: জুলহাস, শরীফুল ইসলাম, নূরে নাছিম নিয়াজ চৌধুরী, আবুল মনসুর সাকিব৷ পূর্ণাঙ্গ পরিষদের  সহ- সভাপতি মো: জহিরুল ইসলাম, সহ- সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক, যুগ্মসাধারন সম্পাদক মাসুদুর রহমান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন,  অর্থ সম্পাদক মো: আল আমিন, সহ অর্থ সম্পাদক মো: জাকারিয়া দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, প্রচার সম্পাদক রাজু মিয়া তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ, মহিলা বিষয় সম্পাদক নাসরিন আক্তার এবং মোসা: শারমিন আক্তার, সাজিয়া আফরিন কে আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে৷ আগামী ১ বছরে ব্রাহ্মণপাড়া উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের সাথে নিয়ে শিক্ষার মানোন্নয়ন এবং প্রাথমিক শিক্ষা কে সবার জন্য নিশ্চিত করতে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত পরিষদের সভাপতি মোঃ তফাজ্জল হোসেন, সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন এবং অন্যান্য সদস্যরা৷ এ ছাড়া ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ ব্রাহ্মণপাড়া উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শুভেচ্ছা ও  সহযোগিতা কামনা করছেন৷

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ