কুমিল্লা | বঙ্গাব্দ
কুমিল্লার মুরানগরে ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধ'গ'লি'ত মর'দে'হ উ'দ্ধা'র
কুমিল্লার মুরানগরে ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধ'গ'লি'ত মর'দ...
0:00
0:00

কুমিল্লার মুরানগরে ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধ'গ'লি'ত মর'দে'হ উ'দ্ধা'র

ছবির ক্যাপশন:

কুমিল্লার মুরাদনগরে ভাড়া বাসা থেকে চাষী সাইফুল ইসলাম (৩৫) নামে এক শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার একটি এলাকায় ভাড়া বাসায় একা বসবাস করতেন শিক্ষক চাষী সাইফুল ইসলাম। কয়েকদিন ধরে তাকে কোথাও দেখা না যাওয়ায় এবং বাসা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে সাইফুল ইসলামের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ