কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লায় ইপিজেড ফাঁড়ি পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • প্রকাশের তারিখ : 9-মার্চ-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লায় ইপিজেড ফাঁড়ি পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার । রোববার (৮ মার্চ) কুমিল্লা নগরীর ইয়াছিন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের মধ্যম আশ্রাফপুর এলাকার এবাদ উল্লাহ ছেলে।   সে সদর দক্ষিণ মডেল থানার অধিভুক্ত এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার কাকরাইল এলাকার কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের ফ্ল্যাট নম্বর ৮ (সি)-তে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লার আদালতে দায়ের করা তিনটি সিআর মামলায় সাজা পরোয়ানা রয়েছে। এসব মামলায় আদালত তাকে মোট দুই বছর দুই মাসের কারাদণ্ড এবং ২৮ লাখ ৮২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন।

ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াছিন মার্কেট এলাকা থেকে তাকে আটক করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সোমবার আদালতে পাঠানো হবে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ