কুমিল্লা | বঙ্গাব্দ

কুবিতে সূফী মতাদর্শে শিক্ষার্থীদের সম্প্রীতির ইফতার

  • প্রকাশের তারিখ : 7-মার্চ-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সূফী মতাদর্শে বিশ্বাসী শিক্ষার্থীদের উদ্যোগে সম্প্রীতির ইফতার অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লার গোমতী নদীর তীরে মনোরম পরিবেশে সম্প্রীতির ইফতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সূফী মতাদর্শে বিশ্বাসী শিক্ষার্থী রাহাত ভূইয়া বলেন, “সূফী মতাদর্শ মানুষকে আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিকতার শিক্ষা দেয়। রমজান মাস সেই শিক্ষাকে হৃদয়ে ধারণ করার উপযুক্ত সময়। সম্প্রীতির এই ইফতার আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় করতে চাই।”

তিনি আরও বলেন,“সূফী ধারার মূল শিক্ষা হলো মানুষের মাঝে ভালোবাসা ও সহমর্মিতা ছড়িয়ে দেওয়া এবং বিভেদ ভুলে ঐক্য ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলা। সেই চেতনাকে ধারণ করেই এ আয়োজন করা হয়েছে।”

ইফতার পূর্বে বিশেষ দোয়া ও আলোচনা পরিচালনা করেন আব্দুল্লাহ আল মামুন। তিনি দোয়ার মাধ্যমে মানবতার জন্য শান্তি, ভ্রাতৃত্ব ও সহমর্মিতা কামনা করেন। বিশেষভাবে তিনি বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ, বিশ্বের বিভিন্ন সংকট ও সংঘাত নিরসন এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।“আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ভালোবাসার পথ প্রদর্শন করুন। আমাদের দেশ, বিশ্ববিদ্যালয় এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য শান্তি, স্থায়িত্ব ও কল্যাণ করুন। বিভেদ ভুলে আমরা যেন মিলেমিশে মানবতার সেবা করতে পারি। আমীন।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ