কুমিল্লা | বঙ্গাব্দ
কুবির রোটারেক্ট ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
কুবির রোটারেক্ট ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
0:00
0:00

কুবির রোটারেক্ট ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবির ক্যাপশন:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি' এর  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় প্রশিক্ষণ কক্ষে এ আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির চার্টার্ড সভাপতি মো. আহসান হাবীব, সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রুবেল, শেখ  শাকিল আহমেদ, বর্তমান সভাপতি তানভীর আনজুম সাজন, সাধারণ সম্পাদক আল আমিনসহ বোর্ড অফ ডিরেক্টর'স এবং সাধারণ সদস্যবৃন্দ।

বর্তমান সভাপতি তানভীর আনজুম সাজন বলেন,"আমাদের এই আয়োজন শুধুমাত্র ধর্মীয় অনুশীলনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং সদস্যদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার একটি সুন্দর উপলক্ষ হয়ে উঠেছিল। উপস্থিত সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং সেবা ও মানবতার চেতনায় একসাথে এগিয়ে চলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।"

উল্লেখ্য, ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ