কুমিল্লা | বঙ্গাব্দ
কুবি হিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও ইফতার
কুবি হিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও ইফতা...
0:00
0:00

কুবি হিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও ইফতার

ছবির ক্যাপশন:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন হিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসান শাহরিয়ার, অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন হৃদয়, সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রনি সহ সংগঠনের সদস্য ও নবীন শিক্ষার্থীবৃন্দ।

নবীন শিক্ষার্থী জয়নাল আবেদীন বলেন, “ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর আমি বেশ চিন্তিত হয়ে পড়ি। বান্দরবানের মতো প্রত্যন্ত অঞ্চল থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। পরে ফেসবুকে একটি পোস্ট দিলে অ্যাসোসিয়েশনের ভাইদের সঙ্গে পরিচয় হয়। তখন থেকে এখন পর্যন্ত তাদের সহযোগিতা ছিল অতুলনীয়।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসান শাহরিয়ার বলেন, “আজকের এই আয়োজনে এসে মনে হচ্ছে আমি যেন পরিবারের সদস্যদের কাছেই এসেছি। পার্বত্য অঞ্চল থেকে যারা এসেছো, তোমরা আজ থেকে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবে। আমি আশা করি, এই অ্যাসোসিয়েশন ভবিষ্যতে আরও বহুদূর এগিয়ে যাবে।”

সভাপতির বক্তব্যে মোহাম্মদ মহিউদ্দিন বলেন, “ক্যাম্পাসে আমাদের সময় প্রায় শেষের দিকে। তোমরা যারা নবীন, তোমাদেরই এই সংগঠনের হাল ধরতে হবে। তোমরাই একে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।”

উল্লেখ্য, অ্যাসোসিয়েশনের সদস্য খাইরুল আমীন মাসুমের সঞ্চালনায় পুরো অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। পরিশেষে মোনাজাতের মাধ্যমে সকলের কল্যাণে দোয়া করা হয়েছে ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ