কুমিল্লা | বঙ্গাব্দ
কুবিতে ফার্মেসি অ্যালামনাই সোসাইটির নেতৃত্বে আশরাফুল-শাওন
কুবিতে ফার্মেসি অ্যালামনাই সোসাইটির নেতৃত্বে আশরাফুল-শাওন
0:00
0:00

কুবিতে ফার্মেসি অ্যালামনাই সোসাইটির নেতৃত্বে আশরাফুল-শাওন

ছবির ক্যাপশন:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফার্মেসি বিভাগের অ্যালামনাই সোসাইটির ২০২৬–২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী আশরাফুল রহমান ভূইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী শাখাওয়াত হোসেন শাওন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সামিহা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, কোষাধ্যক্ষ রনি দাস এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন এমডি নুরুল মোস্তফা।

সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আবু হানিফ, সদস্য কল্যাণ ও জনসম্পৃক্ততা সম্পাদক কাউসার হামিদ জীবন এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক জেরিন তাসনিম নির্বাচিত হয়েছেন।

এছাড়া সাংস্কৃতিক সম্পাদক তনিমা তাবাসসুম প্রভা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক তাওহিদা আক্তার দায়িত্ব পালন করবেন।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাসুদুর রহমান, উৎপল কুমার রায়, শাহরিয়ার মোহাম্মদ সোহান ও তানভীরুল ইসলাম।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শাওন বলেন, তাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় তিনি শিক্ষক, সহপাঠী ও সকল অ্যালামনাই সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, ফার্মেসি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এর মাধ্যমে ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ বৃদ্ধি, গবেষণা কার্যক্রমে সহায়তা এবং জনস্বাস্থ্য সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি একটি শক্তিশালী ও প্রভাবশালী প্ল্যাটফর্মে পরিণত হবে।

উল্লেখ্য, এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ