কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) ফার্মেসি বিভাগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ভবনের ছাদে আয়োজন করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ও ফার্মেসি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ, সহযোগী অধ্যাপক এনামুল হক, সহকারী অধ্যাপক জয় চন্দ্র রাজবংশী , প্রভাষক কামরুল হাসান,প্রভাষক মো: সাদ্দাম হোসাইন,প্রভাষক মো:কাউসার সহ বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ও বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ বলেন,প্রতিবছরই আমরা বিভাগ থেকে ইফতারের আয়োজন করি এবছর মনে হয় অন্যান্য বছরের তুলনায় সমৃদ্ধ হয়েছে।আমি আশা করবো যে এই ইফতার মাহফিল অন্যান্য বছরের মতোই সুন্দর হবে এবং সবার যে উদ্দেশ্য থাকে ইফতারে সেই উদ্দেশ্য যেন পরিপূর্ণ হয় সেই আশাবাদ ব্যক্ত করছি।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিনের পরিচালনায় ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।া
কুবি প্রতিনিধি