সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি–এর নাম ও পরিচয় ব্যবহার করে একটি ভুয়া ইভেন্ট তৈরি করে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। ওই ইভেন্টে তাঁকে একটি রাজনৈতিক কর্মসূচির নেতৃত্বে দেখানো হলেও এর সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফেসবুকে প্রচারিত ভুয়া ইভেন্ট কিংবা গুজবের সঙ্গে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এ ধরনের অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এ প্রসঙ্গে অর্থ প্রতিমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও মিথ্যা তথ্য বিশ্বাস না করতে এবং বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
মোঃ জয়নাল সরকার, বাঞ্ছারামপুর