কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সাতকানিয়া-লোহাগাড়া অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতকানিয়া ও লোহাগাড়ার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আয়োজক মোহাম্মদ জুনাইদ বলেন, সাতকানিয়া-লোহাগাড়ার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং একটি কার্যকর ক্যারিয়ার গাইডলাইন প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, “আজকের এই আয়োজন আমাদের ঐক্যবদ্ধ পথচলার অংশ। মতপার্থক্য ভুলে আমরা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কল্যাণে একসঙ্গে কাজ করতে চাই।”
কুবি প্রতিনিধি