কুমিল্লার ঐতিহ্যবাহী জীবনপুরে সামাজিক সংগঠন ‘মানব জাতির কল্যাণে আমরা’ এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ১১০টি অসচ্ছল পরিবারের মধ্যে ১ হাজার ৫৫০ কেজি ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ২০২৩ সাল থেকে তারা ধারাবাহিকভাবে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে সহমর্মিতার চর্চা বাড়ানোই তাদের মূল লক্ষ্য।
এ উদ্যোগ বাস্তবায়নে প্রবাসীদের আর্থিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংগঠনটি জানায়।
সংগঠনের সদস্যরা বলেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রেখে আরও বৃহৎ পরিসরে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা থাকবে।
নিজস্ব প্রতিবেদক