কুমিল্লা | বঙ্গাব্দ

ডিজিটাল নাগরিকতা ও অপতথ্য যাচাইয়ে কুবিতে ব্রিটিশ কাউন্সিলের কর্মশালা

  • প্রকাশের তারিখ : 2-ফেব্রুয়ারি-2026 ইং
ছবির ক্যাপশন:

ডিজিটাল নাগরিকতার গুরুত্ব, অপতথ্য ও ভুল তথ্যের ক্ষতিকর প্রভাব এবং তথ্য শেয়ারের আগে যাচাই-বাছাইয়ের প্রয়োজনীয়তা বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

সোমবার (২ ফেব্রুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান।

শিক্ষার্থীদের ডিজিটাল নাগরিকতার মৌলিক ধারণা প্রদান করা হয় এবং অপতথ্য ও ভুল তথ্য কীভাবে ব্যক্তি ও সমাজে নেতিবাচক প্রভাব ফেলে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এ কর্মশালায়। পাশাপাশি তথ্য বা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারের আগে সেগুলোর সত্যতা যাচাই করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় তথ্য যাচাইয়ের বিভিন্ন কার্যকর টুলস যেমন, গুগল ইমেজ সার্চ, টিনআই (TinEye), ইনভিড (InVID) ও স্নোপস (Snopes) ব্যবহার করে কীভাবে ছবি ও তথ্য যাচাই করা যায়, সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ