কুমিল্লা | বঙ্গাব্দ
সাব্বির ও সেলিমের নেতৃত্বে বিক্রমপর-মুন্সিগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ
সাব্বির ও সেলিমের নেতৃত্বে বিক্রমপর-মুন্সিগঞ্জ ছাত্রকল্যাণ প...
0:00
0:00

সাব্বির ও সেলিমের নেতৃত্বে বিক্রমপর-মুন্সিগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ

ছবির ক্যাপশন:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিক্রমপুর-মুন্সিগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের-২০২৬ সেশনের আংশিক কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো:সাব্বির হোসেন ও সাধারণ সম্পাদক  মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০১৯-২০  শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সেলিম।

সোমবার(২৬শে জানুয়ারি)বিক্রমপুর-মুন্সিগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষারিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়।

এছাড়াও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো:শরিফ, মো:নাহিদ হোসাইন, সোহান তালুকদার, নূর নাহার হক জায়া, খাদিজা আক্তার। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন সিয়াম মিয়া, হাবিবুর রহমান রিফাত, সিব্বির হোসেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সায়েম শেখ, মাহফুজা আক্তার মুনিয়া, মো:রানা আবিদ, রিসাতুজ জাহান রিসা।

এছাড়াও দপ্তর সম্পাদক হিসেবে মো:ওসমান শেখ, অর্থ সম্পাদক তুষার আব্দুল্লাহ ও প্রচার সম্পাদক আদিবা আক্তার স্নেহা এবং সদস্য হিসেবে রয়েছেন আনজুম জান্নাত শৈলী, সায়মা আক্তার মুমু, আয়েশা সিদ্দিকা ও বিষ্ণু প্রিয়া দাস।

উল্লেখ্য, এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ