কুমিল্লা | বঙ্গাব্দ
TESOL BANGLADESH-এর গুণীজন সংবর্ধনায় ভূষিত হলেন জহিরুল ইসলাম চৌধুরী
TESOL BANGLADESH-এর গুণীজন সংবর্ধনায় ভূষিত হলেন জহিরুল ইসলাম...
0:00
0:00

TESOL BANGLADESH-এর গুণীজন সংবর্ধনায় ভূষিত হলেন জহিরুল ইসলাম চৌধুরী

ছবির ক্যাপশন:

দেশসেরা স্বনামধন্য ইংরেজি ভাষা প্রশিক্ষণ প্রতিষ্ঠান TESOL BANGLADESH কর্তৃক আয়োজিত গুণীজন সংবর্ধনায় ভূষিত হয়েছেন জে. আই. চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. এম. জহিরুল ইসলাম চৌধুরী। শুক্রবার কুমিল্লায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

শিক্ষা বিস্তার, ইংরেজি ভাষা শিক্ষা উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয় বলে আয়োজকরা জানিয়েছেন।

এম. এম. জহিরুল ইসলাম চৌধুরী কুমিল্লা সিটি স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে অবদান রেখে আসছেন।

 তিনি জনপ্রিয় ‘ইউনিক ইংলিশ বুক’-এর রচয়িতা এবং অনলাইন স্পোকেন ইংলিশ প্ল্যাটফর্ম ‘J.I Method’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তাঁর উদ্ভাবিত শিক্ষা পদ্ধতি দেশ-বিদেশের হাজারো শিক্ষার্থীকে ইংরেজি শেখায় অনুপ্রাণিত করেছে।

এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত থেকে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এম. এম. জহিরুল ইসলাম চৌধুরীর অবদান কেবল কুমিল্লা নয়, বরং দেশের শিক্ষা খাতে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁকে প্রদত্ত এই সম্মাননা তাঁর কাজকে আরও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ