কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী সংগঠন ‘একাউন্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটি–২০২৬ গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদা বেগম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মীর আবু জাফর।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটির কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শহীদুল ইসলাম। এছাড়া ডিবেট উইংয়ের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান এবং কো-কোঅর্ডিনেটর সুদাদ আনোয়ার। স্পোর্টস উইংয়ের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন সহযোগী অধ্যাপক মুহাম্মদ সজিব রহমান ও কো-কোঅর্ডিনেটর মোহাম্মদ হাবিবুর রহমান। কালচারাল উইংয়ের কো-অর্ডিনেটর হিসেবলে দায়িত্ব পালন করবেন সহযোগী অধ্যাপক তারিক হোসেন এবং কো-কোঅর্ডিনেটর আল বারি সরকার। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লার্নিং উইংয়ের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বপালন করবেন অধ্যাপক ড. শামীম আরা মিলি এবং কো-কোঅর্ডিনেটর আকলিমা আক্তার আখি।
নতুন কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক ফাহমিদা বেগম জানান, একাউন্টিং ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
সাধারণ সম্পাদক মীর আবু জাফর বলেন, ক্লাবের কার্যক্রমকে সুসংগঠিত ও সমন্বিত রাখতে তিনি নির্বাহী কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
উল্লেখ্য, নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
কুবি প্রতিনিধি