কুমিল্লা | বঙ্গাব্দ

গার্ড অব অনার দিয়ে কুমিল্লায় নিহত র‍্যাব সদস্যের দাফন সম্পন্ন

  • প্রকাশের তারিখ : 20-জানুয়ারী-2026 ইং
ছবির ক্যাপশন:

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত র‍্যাব সদস্য মো. মোতালেব হোসেনের মরদেহ কুমিল্লায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নিহত মোতালেবের মরদেহ নিজ গ্রাম কুমিল্লা সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে পৌঁছায়। পরে অলিপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে র‍্যাব-১১ এর পক্ষ থেকে নিহত মোতালেব হোসেনকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তাকে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, অধিনায়ক, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি), লে. কর্নেল মো. হাফিজুর রহমান, সিও, র‍্যাব-৭, লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, সিও, র‍্যাব-১১, এছাড়াও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিহত মোতালেব হোসেন নায়েব সুবেদার ছিলেন। তিনি ছয় মাস আগে টেকনাফ থেকে র‍্যাব-৭ এ যোগদান করেন। তার মৃত্যুতে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ