কুমিল্লা | বঙ্গাব্দ
কুমিল্লায় স্বেচ্ছাসেবী সংগঠন “সঞ্চারণ” এর ১৪তম বর্ষপূর্তি উদযাপন
কুমিল্লায় স্বেচ্ছাসেবী সংগঠন “সঞ্চারণ” এর ১৪তম বর্ষপূর্তি উদ...
0:00
0:00

কুমিল্লায় স্বেচ্ছাসেবী সংগঠন “সঞ্চারণ” এর ১৪তম বর্ষপূর্তি উদযাপন

ছবির ক্যাপশন:

কুমিল্লায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চারণ’-এর ১৪তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

 শুক্রবার (১৬ জানুয়ারি) কুমিল্লা নজরুল ইনস্টিটিউটে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই বর্ষপূর্তি পালিত হয়। ।

অনুষ্ঠানে সঞ্চারণের সদস্য, রক্তদাতা, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন বন্ধুত্বপূর্ণ সংগঠনের প্রতিনিধিসহ দুই শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই আয়োজনে সংগঠনটির বিগত সময়ের কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ছিল হাস্যরসপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশুদের অংশগ্রহণে বিশেষ পরিবেশনা। পাশাপাশি র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বদরুল হুদা জেনু, ডা. লিটন কুমার রায়, ডা. মিনহাজুর রহমান তারেক, ডা. ইসরাত জাহান এবং আল-আমিন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ