কুমিল্লা | বঙ্গাব্দ
কুবিতে আদিবাসী ছাত্র সংসদ'র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
কুবিতে আদিবাসী ছাত্র সংসদ'র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
0:00
0:00

কুবিতে আদিবাসী ছাত্র সংসদ'র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

ছবির ক্যাপশন:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন ‘আদিবাসী ছাত্র সংসদ’র  নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ই জানুয়ারি ) সকাল সাড়ে ১১টায় আদিবাসী ছাত্র সংসদের সভাপতি সুইচিংনু মার্মা এর সভাপতিত্বে এবং মংক্যএ মার্মা ও কাস্পিয়ান দেওয়ানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অডিটোরিয়াম রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এছাড়াও ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের  প্রাক্তন শিক্ষার্থী যুবরাজ দেববর্মা।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের ফুল  ও প্রবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে বরণ ও বিদায়ী সংবর্ধনা জানানো হয়। 

ইংরেজি  বিভাগের নবীন শিক্ষার্থী  জুই চাওলা বর্মন অনুভূতি প্রকাশ করে বলেন,"আমাদের বিশ্ববিদ্যালয়ের পারম্ভিক জীবনে শিক্ষায়, চলায় এবং মূল্যবোধের পথ প্রদর্শক  আমাদের সংগঠনের সিনিয়ররা। আপনাদের কাছ থেকেই শিখেছি শৃঙ্খলা, দায়িত্ববোধ, সহনশীলতার পারস্পরিক সম্মান এবং মানবিকতার অর্থ। শিখেছি পাঠ্য বইয়ের বাহিরের যে বাস্তবিক শিক্ষা নেতৃত্বের গুনাবলী, সহপাঠীদের সাথে দৃঢ় থাকার মানসিকতা। নবীনদের পক্ষথেকে আপনাদের জানাই গভীর শ্রদ্ধা ও শুভকামনা।"

সম্মানিত  অতিথি প্রফেসর ড.জি এম মনিরুজ্জামান বলেন, "আজকে তোমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি।আমি ২০০২ সালে রাজশাহীতে পিএইচডি করা কালীন আদিবাসীদের জীবনধারা খুব কাছ থেকে দেখা হয়, সেই কৌতুহলের জায়গা থেকে  আমি আদিবাসীদের  জীবনধারা সম্পর্কে একটা রিসার্চ পেপার দাড় করিয়েছিলাম। যা ছিল আমার জীবনের প্রত্যক্ষ জ্ঞান অর্জন। এটি জমার দেওয়ার একসপ্তাহ পরে এটি একটি জার্নালের জন্য নির্বাচন করা হয়।আমার জীবনে লিখে প্রথম টাকা অর্জন সেটাও আদিবাসীদের নিয়ে গবেষণা করে।এছাড়াও আমি ৯টা প্রজেক্ট আদিবাসীদের নিয়ে করি এবং সরকারিভাবে আদিবাসীদের সম্পর্কে ৩টি বইও প্রকাশ করি।"

আদীবাসী ছাত্র সংসদের  সভাপতি সুইচিংনু মার্মা বলেন,"আদিবাসী শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, দিকনির্দেশনা এবং কথা, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করা এবং সেগুলোকে বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়া।আমরা আশা করছি নবীন শিক্ষার্থীরা নিজেদের জায়গা থেকে আমাদের জাতি, এলাকা, বাংলাদেশের উন্নয়নকে বিশ্বের মাঝে তুলে ধরার অবদান রাখবে।"

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ