কুমিল্লা | বঙ্গাব্দ

কসবায় মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ব্রাহ্মণপাড়ার কারারক্ষী রিয়াজুল ইসলামের দাফন সম্পন্ন

  • প্রকাশের তারিখ : 3-জানুয়ারী-2026 ইং
ছবির ক্যাপশন:

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় সড়ক দূর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের মল্লিকাদিঘী গ্রামের মামুন মিয়ার ছেলে কারারক্ষী মোঃ রিয়াজুল ইসলামের (২৮) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত সারে ৯টায় তার নিজ গ্রামে নামাজে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সে দিনাজপুর জেলা কারাগারে কারারক্ষী হিসাবে কর্মরত ছিলো। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে রিয়াজুল ইসলাম মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে কুমিল্লা -সিলেট মহাসড়ক দিয়ে নিজ উপজেলা ব্রাহ্মণপাড়া যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার কুটি চৌমুহনী এসে কসবা উপজেলা শহর হয়ে নিজ গ্রাম শশীদল যাওয়ার জন্য কুটি চৌমুহনী থেকে কসবা সড়কে প্রবেশ করে। এসময় প্রচন্ড কুয়াশা থাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে ভোরে পথচারী ও স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কসবা থানার অফিসার ইনচার্জ  (ওসি) নাজনীন সুলতানা বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্ত শেষে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ