কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে তিন পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • প্রকাশের তারিখ : 3-জানুয়ারী-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিযান চালিয়ে তিনজন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই গ্রামের বিভিন্ন পাড়ায় নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শিদলাই গ্রামের মৃত ইয়াছিন মিয়ার ছেলে আব্দুর রউফ (৬৫), একই গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া (৪৫) এবং মজিবুর রহমানের ছেলে মো. হৃদয় রহমান (৩২)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। অভিযানে পৃথকভাবে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) ডিএমএ মজিদ, সুজন কুমার আচার্য ও সৈকত মজুমদার এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মুছা ও কামরুজ্জামান।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ